সর্বশেষ :
এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা ২০২৫-২৬ বিপণন মৌসুমে ভারতে চিনি উৎপাদন বেড়েছে ৮ শতাংশ সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত যে কারণে ‘বেদের মেয়ে জোসনা’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রোজিনা ইরান যুদ্ধে দুর্ভিক্ষের ঝুঁকিতে কোটি মানুষ ডিজিটাল অবকাঠামোয় সাইবার হামলার গতি বাড়ছে টাইটানিকের যাত্রীর লাইফ ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে বিক্রি যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার যুদ্ধের অর্থনৈতিক আঘাত সবচেয়ে বেশি ভোগাবে দরিদ্র দেশগুলোকে বিশ্বজুড়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইভি বিক্রি কমেছে ৩ শতাংশ

বিজয় দিবসে স্মৃতিসৌধে জনতার ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৬, | ০৭:৪৬:৩৮ |

৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ, তাদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তর্বক ও ফুল হাতে জড়ো হন লাখো মানুষ।

বিজয় দিবসের প্রথম প্রহরে সোমবার সকাল সাড়ে ৬টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সকাল ৭টায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..