✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যেখানেই জঙ্গিবাদ হোক আমরা নজরে রাখছি: আইজিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-১৮, | ০৭:০১:৫৮ |

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পাহাড়-সমতল সবখানেই সন্ত্রাসীদের গতিবিধি অনুসরণ করছে আমাদের গোয়েন্দা ইউনিট। সন্ত্রাসীদের গতিবিধি বিস্তার আমরা নজরে রাখছি বলেই যথাসময়ে আভিযানিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। সড়কের শৃঙ্খলা রক্ষায়ও পুলিশের সাপোর্ট রয়েছে।’

শনিবার (১৮ মে) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স গেটে নির্মিত বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটায় মৃত্যুঞ্জয়ী এবং মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

আইজিপি বলেন, ‘নতুন প্রজন্ম এ টেরাকোটা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার শাহ মিজান শফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..