সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে কৃতি বলেন, ‘সব ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন পারিশ্রমিকের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না নারী, সেটা কোনো ব্যাপারই না। পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনো মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।
✕

