সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২২, | ০৬:৪৮:১৪ |
রাজধানীর গেন্ডারিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি জানান, দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ ও মেজবাহর ১০০ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থা গুরুতর।
দগ্ধ মোসলেম উদ্দিনের মেয়ে তাসনুভা বলেন, আমার বাবা-মা ও ভাই গেন্ডারিয়ার হরিচরণ রোডের দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝরাতে হঠাৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন লেগে বাসায় ছড়িয়ে পড়ে। এতে বাবা-মা ও ভাই দগ্ধ হন। পরে ভোরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..