সর্বশেষ :
স্কুল পর্যায়ে বাধ্যতামূলক হতে পারে যে পাঁচটি খেলা চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মশক নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বসছে ৫৫০ সিসিটিভি পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৬ টাকা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন জুলাইয়ে গুলিতে পা হারানো ইমরান ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

১০ সেপ্টেম্বর নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:৩২:৫৮ |
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে।
বুধবার (২০ আগস্ট) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, এবং সম্ভাব্য চূড়ান্ত তালিকা ২০ অক্টোবর প্রকাশ করা হবে।
চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ কমিশনের অনুমোদিত হয় এবং ওই নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরত ২৫ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণ ও দাবি/আপত্তিসমূহ ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন।
ইসি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করত: এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণ ও দাবি/আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি/আপত্তির নিষ্পতির শেষ তারিখ ১২ অক্টোবর। এছাড়া খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।
এ অবস্থায়, উল্লিখিত সময়সূচি অনুযায়ী এবং ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য (সফটকপিসহ) নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...