ম্যানসিটিকে বিদায় জানাচ্ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:১১:২০ |
আর্জেন্টিনার উঠতি তারকা ও নতুন মেসি ডাক নাম পাওয়া ক্লদিও এচেভেরি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ছাড়ছেন। মাত্র ১৯ বছর বয়সী এই প্রতিভাবান আক্রমণাত্মক মিডফিল্ডার এবার যোগ দিচ্ছেন জার্মান ফুটবলের সাম্প্রতিক রানার্সআপ বায়ার লেভারকুজেনে। লোন চুক্তিতে মৌসুমের শেষ পর্যন্ত  জার্মানিতেই খেলবেন তিনি।
‘ডায়াব্লিতো’ নামে পরিচিত এচেভেরি কিছুদিন ধরেই ইউরোপের বিভিন্ন ক্লাবের রাডারে ছিলেন। তবে পেপ গার্দিওলার পরিকল্পনায় এই মৌসুমে খুব বেশি জায়গা ছিল না তার জন্য। প্রথমে সিটি গ্রুপের জিরোনায় পাঠানোর কথা শোনা গিয়েছিল, আবার রোমাও তাকে নিতে আগ্রহী ছিল। শেষমেশ লেভারকুজেন দ্রুত প্রস্তাব দিয়ে তাকে দলে টেনে নেয়।
এই চুক্তিতে কোনো ক্রয়-বিকল্প নেই এবং লেভারকুজেন একেভেরির পুরো বেতনই বহন করবে -এ দুটি বিষয় ম্যানসিটি ব্যবস্থাপনা সহজে রাজি হওয়ার মূল কারণ। আজ রাতেই তিনি জার্মানি উড়াল দেবেন, আগামীকাল মেডিকেল শেষে আনুষ্ঠানিকভাবে লেভারকুজেনের ফুটবলার হবেন।
রিভার প্লেট থেকে ইউরোপে এসে দীর্ঘ অভিযোজন প্রক্রিয়ার পর একেভেরির অভিষেক হয়েছিল একেবারে এফএ কাপের ফাইনালে, যেখানে সিটি হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে।
এরপর প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে পাঁচ মিনিট মাঠে নামার সুযোগ পান তিনি। তবে সবচেয়ে আলোড়ন তুলেছিলেন ক্লাব বিশ্বকাপে—আল-আইনের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেছিলেন, যদিও ইনজুরির কারণে বিরতিতে বদলি হয়ে যান।
এদিকে লেভারকুজেনকে জার্মান চ্যাম্পিয়নশিপ জেতানো জাবি আলোনসো এখন রিয়াল মাদ্রিদে। তার বিদায়ের পর এরিক টেন হাগ দায়িত্ব নিয়েছেন লেভারকুজেনের। ইতোমধ্যে ফ্লোরিয়ান ভার্টজ, ফ্রিম্পং ও টাহর মতো তারকাদের হারিয়েছে দলটি। তাই এচেভেরিকে ঘিরেই নতুন কিছু গড়ার পরিকল্পনা করছে ক্লাব।
ডিএফবি পোকালের প্রথম রাউন্ডে ৪-০ গোলে জিতে মৌসুম শুরু করেছে লেভারকুজেন। শনিবার হফেনহাইমের বিপক্ষে বুন্দেসলিগা যাত্রা শুরু হবে তাদের। এচেভেরি তখনও হয়তো স্কোয়াডে থাকবেন না, তবে ম্যানসিটির তুলনায় এখানে তার বড় ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...