✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১১, | ১৬:২৫:০২ |

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরিনগর ও আখাউড়ায় বজ্রপাতে কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে, একই উপজেলার গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ও আখাউড়ায় এ সব বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), আখাউড়ার শেখ সেলিম মিয়া (৬০) ও জামির খাঁ (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধানকাটার মৌসুম হওয়ায় কৃষকরা জমিতে ধান কাটছিলেন। এ সময় নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক আব্দুর রাজ্জাক ও এর অল্প সময়ে পর গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে অপর এক ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে খবর আসে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত হবে।

এ দিকে আখাউড়ায় আজ বিকেলে নিজ জমিতে খড় গোছানোর সময় বজ্রপাতে শেখ সেলিম মিয়া ও জামির খাঁ নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..