সর্বশেষ :
স্কুল পর্যায়ে বাধ্যতামূলক হতে পারে যে পাঁচটি খেলা চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মশক নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বসছে ৫৫০ সিসিটিভি পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৬ টাকা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন জুলাইয়ে গুলিতে পা হারানো ইমরান ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

কুড়িগ্রাম কৃবি: কৃষিনির্ভর অর্থনীতিতে হবে সহায়ক, রাখবে ভূমিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৮, | ১১:১৯:০৩ |

নীরবতাকে কাছে পেয়ে স্থবিরতাকেই যেনো আপন করে নিয়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা আর দুধকুমার। তবুও এখানকার জীবন যেন উপভোগের নয়, কেবল যাপনের।

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে এবার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হচ্ছে। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে দু’টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের।

কুড়িগ্রামের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি নির্ভর হওয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়ও পাচ্ছে বাড়তি গুরুত্ব। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৩টি বিভাগ অনুমোদন থাকলেও প্রথম ব্যাচে অস্থায়ী ক্যাম্পাসে দু’টি বিভাগে শুরু হচ্ছে পাঠদান।

এদিকে স্থায়ী ক্যাম্পাসের জন্য ২৫০ একর জমি নির্ধারণ করা থাকলেও এখনো শুরু হয়নি অধিগ্রহণ প্রক্রিয়া। উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের কৃষি গবেষণা, উৎপাদন ও বিপণনে বড় ভূমিকা রাখবে বলে, আশা সংশ্লিষ্টদের।

অধ্যক্ষ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মির্জা মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর ইকোনমিক জোন এবং ভবিষ্যতে যদি ব্রক্ষ্মপুত্র নদীর উপরে যদি ব্রিজ হয়, সবকিছু মিলে আমরা মনে করি আমাদের কুড়িগ্রামের কৃষির যে উৎপাদন সেটি সর্বক্ষেত্রে বৃদ্ধি পাবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...