✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

পূর্বাচলের লেকে এবার সেই কলেজছাত্রীর বন্ধুর লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৮, | ১১:১৬:৪৭ |

নারায়ণগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট সড়কের লেক থেকে কলেজছাত্রী সুজানার লাশ উদ্ধারের একদিন পর কাব্য নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২নং সেক্টরের ৪নং সেতুর নিচের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে বিষয়টি নিশ্চিত করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

এদিকে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। ওই লেক থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..