✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

মহাকাশে ৯ ঘণ্টা হাঁটলেন চীনের নভোচারীরা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৯, | ১০:৫৯:৩৭ |

মহাকাশ, মহাশূন্য-মহাকর্ষ বলের অনুপস্থিতিতে স্থির হয়ে দাঁড়ানোই যেখানে অসম্ভব, সেই মহাশূন্যে হাঁটা যেন মানুষের কল্পনারও বাইরে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে এক্সট্রা ভেহিকুলার এক্টিভিটিস-ইভিএ। কিন্তু এ ক্ষেত্রে অনন্য এক মাইলফলক স্পর্শ করলো চীন। প্রথম ৯ ঘণ্টা মহাকাশে হেঁটে মহাকাশ গবেষণার ইতিহাসে দীর্ঘতম অভিযান সফলভাবে সম্পন্ন করলেন দেশটির মহাকাশচারীরা।

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনঝু-১৯ মিশনের মহাকাশচারীদের মধ্যে ছিলেন চীনের প্রথম নারী মহাকাশ প্রকৌশলীও।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শেনঝু-১৯ ক্রু প্রথমবারের মতো সম্পন্ন করেন ই.ভি.এ প্রক্রিয়া। চীন মহাকাশ সংস্থা জানিয়েছে, মহাকাশচারীরা সফলভাবে তাদের সব কাজ সম্পন্ন করেছেন। ৯ ঘণ্টার এই অভিযান চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম বলে দাবি তাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..