✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে বিশ্ব ইজতেমা মাঠ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৯, | ১০:৫৪:৪৮ |

জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সংঘর্ষের পর গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ ছেড়ে গেছেন মুসল্লিরা। এখন মাঠের নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয়েছে বিজিবি ও সেনাবাহিনীর টহল।  বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

বুধবার ভোররাত তিনটার দিকে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মাঠে আগে থেকেই অবস্থান করা জুবায়েরপন্থীদের ওপর সাদপন্থীদের হামলার পর সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে চারজনের মৃত্যু ছাড়াও শতাধিক আহত হন। পরে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা ত্যাগের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পৃথক গণবিজ্ঞপ্তি জারি করে।

এদিকে ওই সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় দুই পক্ষের কেউ এখনো মামলা করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..