✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

কাশিয়ানীতে গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত বাইকের ৩ আরোহী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৭, | ১০:৩২:০৩ |

গোপালগঞ্জের কাশিয়ানীতে কোনো এক গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দীপু দাস (১৬)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৫) ও চর পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৫)। এদের মধ্যে দীপু দাস একাদশ শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় । ছবি: সংগৃহীত

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিল ওই তিন যুবক। ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় ঘন কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহতাবস্থায় অপর দুজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..