সর্বশেষ :
পঞ্চগড়ে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক ভারতের সেমিফাইনাল ভেন্যু নিয়ে অনিশ্চয়তা বাবরকে টি-টোয়েন্টির জন্য উপযুক্ত মনে করেন না শোয়েব আখতার সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে : ইসি পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী-ইসলামবিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না : সমাজকল্যাণ মন্ত্রী

মাধবদীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে যুবক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৭, | ১০:৩০:৩৪ |

নরসিংদীর মাধবদীতে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনজু মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মাধবদী থানার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।।

নিহত মনজু মিয়া মাধবদী থানার পৌলাণপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলম বাবলার ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপাড়া ইউনিয়নে ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে যুবদলের দুই নেতার মধ্যে বিরোধ চলছিল। একপক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, অন্য পক্ষের নেতৃত্বে আছেন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা।

তিনদিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম হোসেন ও তার সহযোগীরা। এর জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ইফতেখারের ডিস ব্যবসার কর্মী মনজু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ সুপার বলছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...