✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

একশ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, সিলগালা ৩ কারখানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৫৯:২৯ |

রাজধানীর কামরাঙ্গীরচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিনটি পলিথিন কারখানা সিলগালা ও ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব কারখানা সিলগালা ও পলিথিন জব্দ করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ ও সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।

কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অপেক্ষা করে কামরাঙ্গীরচর এলাকায় কতিপয় অসাধু কারখানা মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিলো। এসব অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় দুটি ও মাদবর বাজার এলাকায় একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়। এ সময় ১০০ টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষার্থে দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্রিফিং প্রদান করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালবাগ বিভাগের লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোয়েব আহমেদ খান, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমা এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..