✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েই যা বললেন টেইট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ০৯:৪৮:১০ |

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার এক সময়ের গতি তারকা শন টেইট। সোমবার (১২ মে) বিসিবি জানিয়েছে, আড়াই বছরের চুক্তিতে এ মাসের শেষেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে দারুণ খুশি এই অজি। টেইট বলছিলেন, ‘এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময়। আপনি চাইলে এটিকে এক নতুন যুগের সূচনাও বলতে পারেন।’

তার মূল লক্ষ্য,বাংলাদেশ দলের প্রতিভাবান পেসারদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা। টেইট আরও বলেন, ‘পেস বোলিং ইউনিটের সঙ্গে আমার কাজের মূল লক্ষ্যও এটাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা।’

টেইটের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৭ সালে খেলা ছাড়ার পর তিনি কোচ হিসেবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন। সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন তিনি।

টেইট রোমাঞ্চিত ফিল সিমন্সের সঙ্গে একত্রে কাজ করতে পেরে, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর।’ বিসিবির সঙ্গে তার এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। সাবেক কোচ আন্দ্রে অ্যাডামসের চুক্তি বাতিলের পরই এ দায়িত্ব পেলেন টেইট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..