✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খোঁজার আহ্বান ৭ দূতাবাসের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১০-৩০, | ০৯:৩৩:২৫ |

বাংলাদেশে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কাজ করতে আহ্বান জানিয়েছে ঢাকায় সাতটি দূতাবাস ও হাইকমিশন। এগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া ও জাপান।

সোমবার এক যৌথ বিবৃতিতে ওই মিশনগুলো এ আহ্বান জানায়। মিশনগুলো তাদের সরকারগুলোর পক্ষে গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক জমায়েতের সময় সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে।

তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও রবিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের প্রতিক্রিয়া জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানান। ডোনাল্ড লু বলেন, ‘সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহিংসতার সব ঘটনাকে পর্যালোচনা করবে।

ঢাকায় ইইউ দূতাবাস গত রবিবার তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছে, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাজপথে সহিংসতায় প্রাণহানির বিষয়টি দেখে গভীরভাবে মর্মাহত।’ তারা আরো বলেছে, ‘অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..