✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ধর্ষিত পথশিশু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৩০:৫৪ |

রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশে।

হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানান, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পরে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিস্তারিত কিছুই জানি না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই ধর্ষণের শিকার পথ শিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান (১৯) নাম এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক আরও বলেন, রাতে রায়হান শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে রায়হানকে আটক করে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..