সর্বশেষ :
ঢাকায় নিযুক্ত সাবেক মা‌র্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা যাবে? যা জানাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

বাইডেন বললেন, তিনি জায়নবাদী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১০-২২, | ০৯:২৬:১৮ |

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাইডেন বলেন, তিনি একজন জায়নবাদী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের আশ্বস্ত করে বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে জায়নবাদী হওয়ার জন্য আপনাকে একজন ইহুদিই হতে হবে এবং আমি নিজেই একজন জায়নবাদী।’ খবর রয়টার্সের

তেল আবিবের একটি হোটেলের বলরুমে এক রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন এই মন্তব্য করেন। বৈঠক সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বাইডেন একজন আইরিশ বংশোদ্ভূত ক্যাথলিক। ইসরায়েলের সঙ্গে সখ্য প্রকাশে বাইডেন আগেও একই ধরনের শব্দ ব্যবহার করেছেন।

বাইডেন ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে তার বন্ধন দীর্ঘদিনের। চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...