✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নাটোরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৯:২১:০৯ |

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে লাইনে ভাঙা দেখতে পেয়ে তা মেরামতে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

আব্দুলপুর স্টেশন সূত্রে জনা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনে ভাঙা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। পরে ট্রেনগুলোকে সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রমের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ।

ঘটনার পর ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ফাটল ধরা অংশ অতিক্রম করেছে।

রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালেই তারা ঘটনাস্থলে পৌঁছে যান। আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে বস্তা গুঁজে ট্রেন পার করানো হচ্ছে, তবে মেরামত কার্যক্রম চলছে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে আমাদের কর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল দেখতে পান। এখন সর্বোচ্চ ১০ কিমি গতিতে ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত শেষ হলে গতি স্বাভাবিক হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..