ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, কারা আছেন কারা নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৯:১৭:৪৬ |
আজ (মঙ্গলবার) দুপুর দেড়টায় ভারতীয় দল ঘোষণার সময় নির্ধারিত ছিল। তবে মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়, ফলে প্রায় দেড় ঘণ্টা দেরিতে এলো আলোচিত সেই স্কোয়াড। প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া চমক জাগানো দল ঘোষণা করলেন। সূর্যকুমার ফিটনেস টেস্টে উৎরে যাওয়ায় আগেই তার খেলার ছাড়পত্র মিলেছিল। ফলে এশিয়া কাপে তার কাঁধেই থাকছে ভারতীয় দলের নেতৃত্বভার।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যার জন্য ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে রয়েছে যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটারের জায়গা না পাওয়া। বোঝাই যাচ্ছে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা চলছে ক্রিকেটারদের মধ্যে। এ ছাড়া ইনজুরির কারণে নেই ঋষভ পান্ত। ফিটনেস নিয়ে ভুগতে থাকা পেসার মোহাম্মদ শামির জায়গা মেলেনি। এ ছাড়া ফর্মে থাকলেও, সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত মোহাম্মদ সিরাজ নেই এশিয়া কাপের দলে।
বাদ পড়েছেন তরুণ ব্যাটার রিয়ান পরাগও। রিংকু সিংকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি ধরবেন সংযুক্ত আরব আমিরাতের বিমান। এ ছাড়া ‍উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা; টপ অর্ডারে অভিষেক শর্মা, শুভমান, তিলক বার্মা; মিডল অর্ডারে সূর্যকুমার, শিভাম দুবে; অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল; স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং পেস বিভাগ সামলাবেন বুমরাহ, আর্শদীপ সিং ও হার্ষিত রানা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...