সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না বৃষ্টির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ০৯:১৭:১১ |

বাড়ি থেকে মায়ের সাথে খালা বাড়িতে বেড়াতে এসেছিল বৃষ্টি। কথা ছিল বেড়ানো শেষ হলে আবার নিজ বাড়িতে ফিরবে সে। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মোংলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় তৃতীয় শ্রেণি পড়ুয়া এ শিশু শিক্ষার্থীর। একই সঙ্গে পানিতে ডুবে অসুস্থ আরেক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মো. আ. রাজ্জাক জানান, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের কামরুল আহসানের পুকুরে বুধবার দুপুরে গোসল করতে যান প্রতিবেশী লিটন বিশ্বাসের শিশু কন্যা লিজা বিশ্বাস (১১) ও লিজার খালাতো বোন বৃষ্টি দাস (১০)। সাঁতার না জানায় দুজনই পুকুরে ডুবে হাবুডুবু খাচ্ছিল। তখন পুকুর পাড়ের অপর এক বাড়িওয়ালি অর্পণা বিশ্বাস তা দেখে ছুটে আসেন। এসে দেখেন একজন হাবুডুবু খাচ্ছেন, আরেকজন পানিতে ভেসে রয়েছেন। প্রথমে হাবুডুবু খেতে থাকা লিজাকে পুকুর থেকে উঠিয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর পানিতে ভাসতে থাকা শিশু বৃষ্টিকে উঠালে তাকে মৃত অবস্থায় পান তিনি।

বৃষ্টি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকার দিনমজুর লাবণ্য দাসের কন্যা এবং বাজুয়ার লাভ বাংলাদেশ বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে গত রোববার (১২ জানুয়ারি) বাজুয়ার নিজেদের বাড়ি থেকে মায়ের সাথে মোংলায় বুড়িরডাঙ্গার কামারডাঙ্গায় খালা বাড়িতে বেড়াতে আসেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..