সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

ভৈরব আওয়ামী লীগ কার্যালয়ে যুবকের মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ০৯:১৫:১২ |

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা বাজারে আওয়ামী লীগ কার্যালয় থেকে নাম-পরিচয় না এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

সুরতহাল প্রতিবেদন অনুসারে, যুবকের পরনে প্যান্ট ছিল, তবে জামা ছিল না। মরদেহের পাশে একটি মদের বোতল, একটি ইনহেলার ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

রুহানী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শেখ হাসিনার সরকার পতনের পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর হয়। এরপর থেকে সেখানে লোকজনের তেমন যাতায়াত ছিল না। দুপুরে একজন পথচারী ওই কার্যালয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। এরপর উৎসুক জনতার ভিড় জমে। দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ কার্যালয়ের একটি কক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো।

দীর্ঘ দিন থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আওয়ামী লীগের একজন নেতা বলেন, ‘আওয়ামী সরকার পতনের পর পুরো দলীয় কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন ভবনটি পরিত্যক্ত। ওই কার্যালয় নির্জন থাকায় কেউ সুযোগ নিতে পারে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...