✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেপ্তার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১০-১৬, | ০৯:১২:৫৩ |

নির্বাচনের আগে যাদের কাছে বৈধ অস্ত্র আছে সেগুলো জমা দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। নির্বাচনের আগে এসব অস্ত্র জমা না দিলে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে মামলাসহ আইনি ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তিনি বলেন, ‘যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারা সেগুলো নির্বাচনের আগে থানায় জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের কাছে তথ্য আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। নির্দেশ অমান্য করলে শিগগিরই আমরা তাদের গ্রেপ্তার করব।’

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

নির্বাচনের আগে বিশেষ অভিযান চলছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, ‘খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে। যাদের বৈধ অস্ত্র আছে তারা যেন সেগুলো থানায় জমা দেয়। কেউ যদি সেই নির্দেশ অমান্য করে, তবে এটা একধরনের অপরাধ হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের অবশ্যই গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্র নিয়ে আসবে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..