বুকে ব্যথা, জ্ঞান হারালেন পাকিস্তানি অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৯:১০:৩৪ |

পহেলা আগস্ট শুটিং চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সেটে অজ্ঞান হয়ে পড়েন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এই অভিনেত্রীকে। প্রায় দুই সপ্তাহ অসুস্থ থাকার পর আবার কাজে ফিরছেন তিনি। সামাজিক মধ্যমে সে খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন সাবা। পোস্টের ক্যাপশনে সাবা লেখেন, ‘ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও মানসিক চাপের কারণেই তার স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়েছিল।’ এরপর ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘মন খারাপ বা দুঃখকে কখনোই চেপে রাখবেন না। এগুলো প্রকাশ করলে মানসিক ভার লাঘব হয়, আর না করলে শরীর ও মনের ওপর ভয়াবহ প্রভাব ফেলে।’

ভক্তদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাবা লেখেন, ‘আমি এখনো পুরোপুরি সুস্থ নই, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। দর্শকদের ভালোবাসাই আমাকে আবারও কাজে ফিরতে সাহস দিয়েছে।’

অভিনেত্রী আরও জানান, নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি এবং প্রতিবারের মতো এবারও সেরা পারফরম্যান্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্রজেক্ট নিয়ে বিস্তারিত কিছু না জানালেও সুস্থ হয়ে কাজে ফিরে আসায় তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত তার ভক্ত ও অনুরাগীরা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...