✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫০ ওভারও টিকতে পারলো না পাকিস্তান!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১০-১৫, | ০৯:০৬:১৫ |

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচ। দর্শকে ঠাসা স্টেডিয়ামের গ্যালারি। এমন ম্যাচে ভালো শুরুর পরও শেষটা ভালো করতে পারেনি পাকিস্তান। ৫০ ওভারও খেলতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয় বাবর আজমের দল।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ইমামুল হক ও আবদুল্লাহ শফিক। শুরু থেকে ভারতের বোলারদের উপর চাড়াও দুই পাক ওপেনার।

তবে দলীয় ৪১ রানে উইকেট হারায় পাকিস্তান। শফিককে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন সিরাজ। ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান শফিক। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। তাকে নিয়ে ইনিংস বড় করার আভাস দিলেও দ্রুত আউট হন ইমামুল হক। দলীয় ৭৩ রানে ৩৮ বলে ৩৬ রানে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। তাকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন পাক অধিনায়ক। তবে দলীয় ১৫৫ রানে ৫৮ বলে ৫০ রান করে আউট হন বাবর।

এরপর মাত্র ৩২ রানের মধ্যে ৬ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ ব্যাটার হিসেবে হারিস রউফ আউট হলে ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। রিজওয়ান ৬৯ বলে ৪৯ রান করেন। ভারতের পক্ষে সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও জাদেজা নেন ২টি করে উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..