সর্বশেষ :
ঢাকায় নিযুক্ত সাবেক মা‌র্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন একুশে ফেব্রুয়ারি নিয়ে ডিএমপির বিশেষ পরিকল্পনা অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান সবক্ষেত্রে নিশ্চিত হয়নি রমজানে নতুন সূচিতে মেট্রোরেল, ট্রেনে ইফতার করা যাবে? যা জানাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক আরও ৫ দিন পেছাল বইমেলা, স্টল ভাড়া পুরোপুরি মওকুফ অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

এবার ভূমিকম্প ফিলিপাইনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১০-১৩, | ০৮:৫৯:২৪ |

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও তার আশপাশের এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার আফগানিস্তানের হেরাতে ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। কয়েক দিন আগেও একই অঞ্চলে দুটি বড় আকারের ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে এই কম্পণ অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ম্যানিলা থেকে ১০০ কিলেমিটার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে।

ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা বিভাগের বাতাঙ্গাস শাখার কর্মকর্তা রাফায়েল কুয়েভাস বলেন, আমরা বেশ বড় কম্পণ অনুভব করেছি। ১০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল সেটি। তবে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষতি হয়নি।

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) অঞ্চলের ওপর অবস্থানের কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরের বিভিন্ন সময়ে ছোট-বড় ভূমিকম্প ঘটে এই অঞ্চলে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি ফিলিপাইনে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। সেই সময় ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয় দেশটির মাসবাতে প্রদেশে। রাতের বেলা হঠাৎ করে শক্তিশালী কম্পনে ঘুম থেকে জেগে ওঠেন বেশিরভাগ মানুষ।

উল্লেখ্য, মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয়, সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। ফিলিপাইনে মাঝরাতে ভূমিকম্প আঘাত হানায় তাৎক্ষণিকভাবে ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পে পর সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...