সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

ইসরায়েলে ১০০, গাজায় ১৯৮ নিহত, অনেককে জিম্মি করেছে হামাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১০-০৭, | ০৮:৪৮:২৯ |

গাজা থেকে রকেট হামলার পর ইসরায়েলে এ পর্যন্ত ১০০ জন নিহত এবং ৯০৮ জন আহত হয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৮-তে দাঁড়িয়েছে। সেই সঙ্গে অনেক ইসরায়েলিকে জিম্মি করে হামাস গাজায় নিয়ে গেছে বলেও খবর পাওয়া গেছে।

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দক্ষিণ ও মধ্য ইসরায়েলে হামাসের চলমান হামলায় এ পর্যন্ত ৯০৮ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নজিরবিহীন এ হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ১৯৮ জনে দাঁড়িয়েছে বলে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

এ ছাড়া আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার সীমান্তের নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর নিরিমে হামাসের ৯ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী শনিবার ভোর থেকে ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে লড়াই করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...