✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পাক প্রধানমন্ত্রীর নাকচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৫, | ০৮:২৭:১২ |

পাকিস্তানে জ্বালানি তেল ও গ্যাসের দাম আপাতত বাড়ছে না। তেল-গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তান মুসলিমলীগ (নওয়াজ) টুইটারে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। পেট্রোলিয়ামজাত পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য সরকার ভর্তুকি দেবে বলে জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি তেল-গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পেট্রোলের দাম পাকিস্তানি মুদ্রায় ২১ দশমিক ৫০ টাকা এবং ডিজেলের দাম ৫১ দশমিক ৩০ টাকা বাড়াতে অর্থ বিভাগকে প্রস্তাব জানিয়েছিল।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান পেট্রোল ও ডিজেলের দাম পাকিস্তানি মুদ্রায় লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছিলেন। ২০২২-২৩ সালের বাজেট পর্যন্ত আর দাম না বাড়ানোরও সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..