✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাবু-মুগ্ধর ৬২ রানেই অলআউট ঢাকা মেট্রো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৩, | ০৭:৪৫:৩০ |

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে রংপুরকে ৬৩ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা মেট্রো। মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে শুরু থেকেই উইকেট বিলিয়ে দিতে থাকে ঢাকা মেট্রোর ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রংপুর। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ইমরানুজ্জামানের উইকেট হারায় ঢাকা। মুগ্ধের বলে বিদায় নেয়ার আগে ৪ রান করেন ঢাকার ওপেনার। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখও বিদায় নেন। আলাউদ্দিন বাবুর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রানের খাতা খুলতে ব্যর্থ নাঈম।

তৃতীয় ওভারে মুগ্ধের জোড়া আঘাত। টানা দুই বলে আনিসুল ইসলাম (৩) এবং আমিনুল ইসলাম বিপ্লবকে (০) ফেরান তিনি। মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। পঞ্চম ওভারে বাবু এসে নেন তাহজিবুল ইসলামের উইকেট। ষষ্ঠ ওভার মেডেন দেন রবিউল হক। তাতে পাওয়ার প্লেতে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে চলে যায় ঢাকা মেট্রো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..